[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ছোট হাতে বড় হিসাব বীরগঞ্জে অ্যাবাকাস লার্নিং কেয়ারের অভিভাবক সমাবেশ 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
শিশুদের মানসিক বিকাশ ও গণিত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের আর্দশপাড়ায় চালু হওয়া ‘অ্যাবাকাস লার্নিং কেয়ার অ্যান্ড বীরগঞ্জ কিডস একাডেমি’তে ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকালে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পাঠদানের পদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। সেই সাথে এই প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষাথীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও সেরাদের সেরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান,এখানে অ্যাবাকাস পদ্ধতির মাধ্যমে ক্যালকুলেটর ছাড়াই দ্রুত হিসাব করার কৌশল, শিশুদের মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এর কার্যকারিতা তুলে ধরা হয় এবং এখানে ৪ বছর থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য অ্যাবাকাস প্রশিক্ষণের পাশাপাশি ৩ বছর থেকে ৬ বছর বয়সী শিশুদের জন্য কথা বলা, পড়া ও লেখার প্রাথমিক দক্ষতা উন্নয়নে আলাদা কার্যক্রম চালু রয়েছে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একাডেমিক ব্যাচও পরিচালিত হচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক ও অভিজ্ঞ অ্যাবাকাস প্রশিক্ষক মাহবুব রহমান। তিনি বলেন, বীরগঞ্জে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা পদ্ধতির প্রসার ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মেধা বিকাশে অ্যাবাকাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষিকা আজমা খাতুন পিংকি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ ব্যাপারে অভিভাবক ইসানুর ইসলাম বলেন, বীরগঞ্জে এ ধরনের একটি প্রতিষ্ঠান চালু হওয়ায় সন্তানদের মানসম্মত শিক্ষা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
সেই সাথে অভিভাবকরা  এই  প্রতিষ্ঠানটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।