পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বামনগ্রামের বাসিন্দা নবীর উদ্দিন মোল্লা (৭০) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্ধসঢ়;বায়ক ও পৌর সদরের মধ্য শালিখা মহল্লার বাসিন্দা মনোয়ার হোসেন (৫৪)। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা নবীর উদ্দিন মোল্লাকে এবং এদিন দিবাগত রাতে মধ্য শালিখা মহল্লার নিজ বাড়ি থেকে সেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ারকে গ্রেফতার করা হয়। এ দুইজনের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক মামলা রয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
চাটমোহরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫