শনিবার , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
পাবনার চাটমোহরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে পায়রা উড়িয়ে  প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
পরে বর্ণাঢ্য একটি র‍্যালি বের করা হয়।  র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার।
‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি- প্রাণি সম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায়
অন্যান্যদের মধ্যে থানা অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. শোয়েব রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, মো. আবুল কাশেম, মো. সাইফুল ইসলাম, খামারি সুলতানা পারভীন, মোছা. রিনা পারভিন প্রমুখ।
প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদশর্নী সংক্রান্ত ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর সপ্তাহের সমাপনী হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।