[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ইয়াকুব আলী মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নাটোরের গুরুদাসপুরে ইয়াকুব আলী মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ওই স্কুল প্রাঙ্গনে আলোচনা শেষে ১৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেন অতিথিবৃন্দ।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক রুহুল করিম আব্বাসী। বিশেষ অতিথির বক্তব্য দেন অফিসার্স ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন, শিক্ষক শাহজাহান আলী ও সাংবাদিক আলী আক্কাস। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক মো. ইয়াকুব আলী।

বক্তারা বলেন, “স্মার্ট ফোন বাচ্চাদের হাতে দিবেন না, পড়ার ক্ষতি হয়। তাদের মস্তিষ্ক বিকাশের গল্প শোনাবেন। পরিচ্ছন্ন মানসিক চিন্তা চেতনায় ও পরিবেশে খাপ খাইয়ে সন্তানদের সুশাসনের মাধ্যমে গড়ে তুলুন। তবেই কাক্সিক্ষত ফলাফল আসবে। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ।”

দিনব্যাপী এই অনুষ্ঠান ঘিরে নানা আয়োজনে সাজে স্কুল প্রাঙ্গন। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।