[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে ৮টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে আগুন লেগে অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে মশার কয়েল থেকেই আগুনের সুত্রপাত হয় বলে নিশ্চিত করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম বান্টু।
বাজার কমিটির সভাপতি জানান,আমাদের বাইশারী বাজার হেফজখানা সংলগ্ন গ্যাস সিলিন্ডারের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মূহুর্তের মধ্যেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। মসজিদের মাইকে আগুন লাগার খবর ঘোষণার সাথে সাথেই আশপাশের লোকজন এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ মুদি দোকান ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, দুইদিন আগেই ব্যাংক থেকে লোন নিয়ে দোকানে মালামাল তোলা হয়েছে। দোকান এবং গুদাম ভর্তি মালামাল ছিল। বকেয়া টাকার খাতাও পুড়ে গেছে আগুনে। সব মিলিয়ে ২৫ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে জানান ওই ব্যবসায়ি।
তবে ভিন্নমত পোষন করেন আরেক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জসিম উদ্দিন। তিনি বলেন- রাতে দোকানে তার বাবা ছিল। মশার কয়েল তিনি রাখেননি। কেউ তার তার সাথে শত্রুতা করেছে। তার দোকানে চাউল, গ্যাস সিলিন্ডার, এসিড, রাবার সিট এবং রাবারের বিভিন্ন পন্য ছিল বলে জানান।
নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহিন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত বিপুল পরিমাণ মজুদ রাখা গ্যাস সিলিন্ডারের কারণেই আগুন দ্রুত বিস্তার করে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, বাইশারীর অগ্নিকাণ্ডের বিষয়টি বাজার পরিচালনা কমিটিসহ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।