[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে পানিবন্দি ২৫ পরিবার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
নওগাঁর রাণীনগরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ২৫টি পরিবার। গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে উপজেলার চকাদিন মৃধাপাড়া গ্রামে এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে মানবেতর জীবন যাপন করছেন পানিবন্দি হয়ে পড়া পরিবারগুলো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের মধ্যে ঢুকে পরেছে হাটু পানি। বাড়ির রান্না ঘরের চুলাও পানির নিচে। ঘরের খাট বা চৌকি ছাড়া বসার কোন জায়গা নেই। বাড়ি থেকে বের হতে হচ্ছে হাটুপানিতে। পানিবন্দি পরিবারগুলো কষ্ট করে কেউ নিজের বাড়িতে আছে, আবার কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে।
রাশেদা বিবি নামে এক নারী বলেন, জামাই-মেয়ের সঙ্গে একই বাড়িতে বসবাস করি। কয়েক দিনের ভারীবৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছি। বাড়ির মধ্যে হাটুপানি।কোথায় থাকবো, কোথায় খাবার রান্না করবো? তারকোন উপায় নেই। বাধ্য হয়ে ছেলের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে আছি। আমাদের গ্রামের মধ্যে থেকে পানি বের হওয়ার কোন পথ নেই। পানিবন্দি হয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি।
স্থানীয় বাসিন্দারা বলছে, চকাদিন মৃধাপাড়া (হটাৎপাড়া) গ্রামে প্রায় ১৩০ ঘর মানুষের বসবাস। গ্রামে দু’পাশে ছোট ছোট দু’টি মাঠ রয়েছে। মাঠে ও গ্রামের মধ্যে পানি নিষ্কাশনের কোন পথ নেই। মেইন সড়কের পাশে একটি ড্রেন ছিল তাও প্রভাবশালী ব্যক্তিরা বন্ধ করে দিয়েছে। এতে করে মাঠে এবং গ্রামের মধ্যে থেকে বন্যার পানি ও বৃষ্টির পানি বের হওয়ার কোন পথ না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানিবন্দি হয়ে পড়েছে গ্রামের ২০ থেকে ২৫টি পরিবার।
স্থানীয়রা বলছে, গ্রামের মধ্যে ড্রেন এবং কালভার্টের অভাবে প্রতিবছর গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গ্রামের অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এমন দুর্ভোগ বছরের পর বছর ধরে পোহাতে হচ্ছে গ্রামের মানুষকে। দ্রুত এই জনদুর্ভোগ থেকে রক্ষা পেতে পানি নিষ্কাশনের জন্য ড্রেন, কালভার্ট নির্মাণ জরুরি।
এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, ওই গ্রামের লোকজনের দুর্ভোগের কথা আমি শুনেছি। পানিবন্দি পরিবারগুলোকে ত্রাণ সামগ্রী দেওয়া হবে। আর পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।