যশোরের অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে আ.লীগ নেতা রফিকুল মজুমদার(৪৫) নামের একজনকে আটক করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫ টার সময় উপজেলার ধোপাদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পৌর ৩ নং ওয়ার্ডের আ.লীগ নেতা রফিকুল মজুমদারের বিরুদ্ধে হত্যা মামলাসহ নাশকতা মামলা রয়েছে। গত ৫ আগষ্ট আ.লীগ সরকার পতন হওয়ার পর রফিকুল মজুমদার আত্মগোপণে চলে যায়। সেই থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের জন্য চেষ্টা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পের একটি চৌকস টিম। আটককৃত রফিকুল মজুমদার উপজেলার ধোপাদী গ্রামের মমিন মজুমদারের ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, রফিকুল মজুমদার নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে আ.লীগ নেতা আটক
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ আগস্ট, ২০২৫