মঙ্গলবার , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলুর

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর বাজারে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপির সম্মানীত সদস্য টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. রবিউল আওয়াল লাভলু।
 বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার শান্তি কামনায় ও আহতদের দ্রুত সুস্থতায় বিশেষ দোয়া শেষে নাগরপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নাগরপুর সদর বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মো. রবিউল আওয়াল লাভলু ।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস বি আর ডিবির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল কবীর রতন, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, নাগরপুর সরকারী কলেজের সাবেক জিএস স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মো. লিয়াকত হোসেন, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. হেলালসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মো. রবিউল আওয়াল লাভলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও জাতীর কল্যান হবে। সুষ্ঠধারার রাজনীতি ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজে নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপন করেন মো. রবিউল আওয়াল লাভলু।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।