মঙ্গলবার , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরের সহবতপুর জামায়াতের যুব বিভাগ কর্তৃক যুব সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
শুক্রবার (০৪ জুলাই) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর জামায়াত অফিসে ইউনিয়ন জামায়াতের  যুব বিভাগের উদ্যোগে এক যুব সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব সভাপতি মো. ছাদিক মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী এবং ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল।
এ যুব সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. তোফায়েল আহমেদ, সহবতপুর ইউনিয়ন জামায়াত সভাপতি মো. লুৎফর রহমান এবং মামুদনগর ইউনিয়ন জামায়াত সভাপতি হাফেজ মাসুদ হাসান।
সভায় ইউনিয়ন যুব সেক্রেটারি আবু দাউদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।