বুধবার , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবানে ইউপিডিএফ,র ৬ সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ জুন, ২০২৫
বান্দরবানে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্টের (ইউপিডিএফ) ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন  বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ।
আটকরা হলেন, অজিত চাকমা (৩৯), রিপন চাকমা প্রকাশ শমেষ (৪৪), অনিয়ন চাকমা (২৩) ওয়াইসে মারমা (২৮)বীর কুমার ত্রিপুরা (২৯), সুখেন তঞ্চঙ্গ্যা (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদরে নীলাচল’সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬জন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে  চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৬জন সদস্যকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে চালান করা হবে বলে।
উল্লেখ্য, ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্যরা বান্দরবান শহরের নীলাচল, বড়ুয়ার টেক, মিলনছড়ি এলাকায় গাড়ি থামিয়ে টাকা আদায় করতো। বিষয়টি নিরাপত্তা বাহিনী অবগত হলে বিশেষ অভিযান চালিয়ে তাদর আটক করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।