বুধবার , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরের আলোচিত জব্বার হ*ত্যা মামলার নারীসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (১৮ জুন) গাজীপুরের কালিয়াকৈর থেকে নাগরপুর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ নিয়ে জব্বার হত্যা মামলায় গ্রেপ্তা‌রের সংখ্যা দাড়ালো ৪ জন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে তার (ওসি) নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি  প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, জব্বার হত্যা কান্ডে এজাহার ভুক্ত আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে এজাহার ভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হচ্ছেন, নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান, আকলিমা আক্তার ও মোছা. রাবেয়া বেগম। এ হত্যা মামলার মুল আসামি বাদশা মিয়াকে গ্রেফতারে সর্বচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, টাঙ্গাইলের নাগরপুুর উপজেলার সুদামপাড়া গ্রামের আ. জব্বারের সাথে বাদশা মিয়ার দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৮ মে প্রতিপক্ষের হামলায় খুন হন জব্বার মিয়া। এ ঘটনায় পুত্রবধু পলি আক্তার বাদী হয়ে পর দিন ১৯ মে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ এ হত্যা মামলার অন্যতম আসামি মো. বেল্লাল হোসেন কে গ্রেফতার করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।