[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৩৬ নারী,শিশু’কে ফেরৎ দিল ভারত। প্রায় দুই থেকে তিন বছর সে দেশে জেল খেটে “বিশেষ ট্রাভেল পারমিট”র মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে তারা দেশে ফিরলো।
মঙ্গলবার (২৭ মে) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের’কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ভালো কাজ করার আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধ পথে পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে যায়। এরপর ভারতের কলকাতা শহরে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়,পরে সে দেশের আদালত তাদের’কে দুই/ তিন বছরের সাজা দেয়। সাজা শেষে মহিলা আইনজীবী সমিতি, জাস্টিস এন্ড কেয়ার, রাইটস যশোর এবং পাচারের শিকার ও শিশু সুরক্ষা, মোট ৪টি সংস্থার মাধ্যমে তারা দেশে ফেরেন।
ফেরত আসা বাংলাদেশি’রা ঢাকা, মাদারীপুর, নোয়াখালী, ঝিনাইদহ, চিটাগং,সাতক্ষীরা,গাইবান্ধা, যশোর সহ বিভিন্ন জেলার বাসিন্দা।
মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার আব্দুল মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা  দালালদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  ভারতীয় পুলিশের হাতে তারা আটক হয়। আদালতে তাদের’কে সোপর্দ করলে, বিভিন্ন মেয়াদে আদালত তাদের’কে সাজা দেয়। পরে ভারতীয় মানবাধিকার সংস্থা দমদম সেল্টারহোম নামে একটি সংস্থা তাদের ছাড়িয়ে সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া “বিশেষ ট্রাভেল পারমিট” এ, এরা দেশে ফেরার সুযোগ পায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।