ময়মনসিংহের নান্দাইলে সোমবার (২৬ মে)বিকাল ৫ ঘটিকার সময় উলুহাটি শিমুলতলা বাজারে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার রাজগাতী ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত মাতাব উদ্দিনের পুত্র সোহেল রানার সাথে মৃত সিরাজ আলীর পুত্রগণ শওকত মিয়া,খলিল মিয়া, মাসুদ মিয়া,ও আসাদ মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।উক্ত বিরোধ মীমাংসার লক্ষ্যে গত শনিবার একটি সালিস দরবার বসে,সালিস দরবারে কথার কাটাকাটির এক পর্যায়ে দরবারী গণের উপর শওকত গংরা অতর্কিত হামলা করে এবং দরবারি গণের মধ্যে অনেককেই আহত করে।এবং সোহেল রানার বাড়িঘরে হামলা করে এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ঘটানাস্থলে নান্দাইল মডেল থানার এসআই আব্দুস সালাম উপস্থিত থাকা সত্বেও নীরব ভূমিকা পালন করে, এলাকাবাসী উক্ত ঘটনাকে রহস্যজনক মনে করেন এবং তাদের সাথে সম্প্রিত্ব থাকায় তার প্রত্যার দাবী করেছেন এলাকাবাসী। উক্ত ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য গতরাতে ১ ঘটিকার সময় একটি পরিত্যক্ত করে নিজেরাই আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মিছিলের সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুল ইসলাম ভূঁইয়া লিটন,মনসুরুল হক আরজু মিয়া,লুৎফর রহমান,আলী আসলাম ভূঁইয়া, আব্দুর রাশিদ মাস্টার সহ প্রমুখ।
বুধবার , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
নান্দাইলে গ্রাম্য সালিসে দরবারী গণের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ মে, ২০২৫