ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে সোমবার প্রেসক্লাব ভবন ও পূর্নিমা হোটেলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন ফকির রঞ্জুর সঞ্চালনায় ইফতার পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সেক্রেটারী হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, ফাহমিদ আহম্মেদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম আনজু, সমাজ সেবক মোঃ জাকির হোসেন ভূইঁয়া, আজীবন সদস্য শামসুল হুদা সবুজ ও মোঃ আবদুর রহমান সবুজ সহ প্রমুখ। পরে নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবদুর রাজ্জাক ভূইঁয়া, মোঃ ফজলুর হক ভূইঁয়া সহ সকল মৃত সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এইচএম মিজান ও মাওলানা ইসলাম উদ্দিন। ইফতার পর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের সাথে খোলামেলা মতবিনিময় করেন এবং প্রেসক্লাবের পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন। ইফতার অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন মোঃ আবদুর রহমান সবুজ।
বৃহস্পতিবার , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
নান্দাইলে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫