বৃহস্পতিবার , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাণীনগরে যুবলীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

নওগাঁর রাণীনগরে ইউনিয়ন যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পৃথক এলাকা থেকে থানাপুলিশ তাদেরকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত সখিন উদ্দিনের ছেলে বাহার উদ্দিন (৩৮) ও দামুয়া মৃধাপাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে বাবুল হোসেন (৪০)। তাদের দু’জনের মধ্যে বাহার একডালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বাবুল একডালা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

 

রাণীনগর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতা বাহার ও বাবুলকে গ্রেফতার করেছে। তারা দু’জনই উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার তদন্তপ্রাপ্ত আসামি। মঙ্গলবার দিন তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।