শুক্রবার , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বকশীগঞ্জের মাটিতে আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র প্রশ্রয় দেওয়া হবে না – এম রশিদুজ্জামান মিল্লাত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

এদেশের উন্নতি আওয়ামী লীগের কারনে বাধা গ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস, ছাত্র ও বিএনপিসহ সকলে মিলে আওয়ামী লীগকে ছাড় না দেয়ার বিষয়ে একমত বলে জানান তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে জামালপুরের বকশীগঞ্জে খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন- শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে সাধারন জনগন তাকে হত্যা করবে।

এছাড়াও যারা পেটের দায়ে বা বিপদে পড়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলো তাদেরকে যাচাই বাছাই করে দলে যোগদানের সুযোগের কথা বলেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যারা আওয়ামী লীগের সময় আন্দোলন সংগ্রাম করেছেন এবং মামলা হামলার শিকার হয়েছেন তাদেরকে দলে আগে প্রাধান্য দেওয়া হবে।

সম্মেলনে উদ্বোধক ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।