মানিকগঞ্জ ১ (ঘিওর-শিবালয়-দৌলতপুর) তিনটি উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ ১ আসন। মানিকগঞ্জ ১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডাঃ আবু বকর সিদ্দিকী নির্বাচনকে সামনে রেখে ঘিওর, শিবালয়, দৌলতপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ শুরু করেছেন গতকাল মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে সাধারণ ভোটারদের সাথে গনসংযোগ করেন এ সময় তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসী দিয়ে কুরআনের কথা বন্ধ করতে চেয়েছিল। কুরআন প্রেমিক জনগণ বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিদায় করে দিয়েছন।আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার আহবান করেন।
শুক্রবার , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকীর গনসংযোগ
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫