যশোরের অভয়নগরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ৫দিন ব্যাপী বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলা হল রুমে উদ্বোধন করা হয়। যুব উন্নয়ন অফিসার মোঃ সাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ড,আবুজার সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, প্রজেক্ট সুপার ভাইজার হাফিজুর রহমান।প্রশিক্ষণে ২০জন মহিলা প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে।
শুক্রবার , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
অভয়নগরে পাচদিন ব্যাপী বায়োগ্যাস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫