শুক্রবার , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অপারেশন ডেভিল হান্ট, নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার সবুজ (৪৫) ও ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিকের চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামিমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ মতিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায়  নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান  শামিমকে গ্রেপ্তার করে এবং দাউদপুর এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সবুজ কে গ্রেফতার করা হয়েছে। শামিম চেয়ারম্যান উপজেলা ভাদুরিয়া ইউনিয়নের পুঠিহার গ্রামের  মতিয়ার রহমানের ছেলে ।

জানা যায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।