শুক্রবার , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাসাইলে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
টাঙ্গাইলের বাসাইলে অভিজিৎ কুমার (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুুলিশ।
নিহত অভিজিৎ কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যুবকের মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার প্যান্টের পকেটে জন্ম সনদ দেখে পরিচয় শনাক্ত করা হয়। তবে লোকটিকে গত দুইদিন ধরে ওই এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।