শুক্রবার , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাণীনগরে নদীতে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁর রাণীনগরে আত্রাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বিপু হোসেন নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাণীনগরের সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার জানান, ধনপাড়া গ্রাম এলাকায় আত্রাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনের দায়ে গোনা গ্রামের বিপু হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে নদী থেকে ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ উপজেলায় অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।