মানিকগঞ্জের দৌলতপুরে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোহাম্মদ আহসান উল আলম। উদ্বোধনের পর বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাজেম আলী সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ আহসানুল আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইমদাদুর রহমান তালুকদার,থানা অফিসার ইনচার্জ (ওসি) জে,ও,এম তৌফিক আজম প্রমুখ।
শুক্রবার , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
দৌলতপুরে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫