শুক্রবার , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে সোস্যাল মোটিভেশন সার্ভিসের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে সোস্যাল মোটিভেশন সার্ভিস স্কুল মাঠ প্রাঙ্গনে সোস্যাল মোটিভেশন সার্ভিস বীরগঞ্জ আয়োজনে দিনব্যাপী সোস্যাল মোটিভেশন সার্ভিস এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্ যাপন  উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় সোস্যাল মোটিভেশন সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি কিশোর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেনমার্ক থেকে আগত সংস্থার প্রথম আর্থিক অনুদানকারি ব্যক্তি খ্রিষ্টিয়ান ভ্যাড কংশল্ম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক সমন্বয়ক, বাংলাবর্ন, ডেনমার্ক এবং সোস্যাল মোটিভেশন সার্ভিস এর প্রধান প্রতিষ্ঠাতা সদস্য ফিলিপ এ্যাংসিং কারুপ, সোস্যাল মোটিভেশন সার্ভিসের নির্বাহী পরিচালক দীপংকর বর্মণ, প্রকল্প ব্যবস্থাপক দেলওয়ার হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোস্যাল মোটিভেশন সার্ভিসের ইয়ং-২-ইয়ং প্রকল্পের গ্রুপ লিডার মুক্তার রায়। এসময় এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ, সোস্যাল মোটিভেশন সার্ভিস পরিচালিত সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।