শুক্রবার , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর উপর হামলা ১ জন আহত, থানায় মামলা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ টাকা লুটসহ একজনকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে উপজেলার সিদ্দিপাশা গ্রামের

মৃত ইন্তাজ সরদারের ছেলে মোঃ তামিম হোসেন মনির নামে এক ব্যবসায়ী বাদি হয়ে অভয়নগর থানায় ৪জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে। যার মামলা নং ৪ তারিখ ৪/০২/২০২৫ ইং। সোমবার ৩ ফেব্রুয়ারী রাত আনুঃ সাড়ে ১০ টার সময় উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সিদ্দিপাশা গ্রামে সোনাতলা এলাকায় এঘটনা ঘটেছে। মামলা সূত্রে জানা গেছে, , ভুক্তভোগী একজন মুদি মাল ব্যবসায়ী গত সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় নিজ বাড়ির সংলগ্ন পৌছালে আগে থেকে ওৎপেতে থাকা আসামিরা ভুক্তভোগীর পথ আটকিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে ভুক্তভোগীর চিৎকারে তার মেজভাই এগিয়ে ঠেকাতে গেলে আসামিরা তার মেজভাইকেও লোহার রডদিয়ে মাথায় আঘাত করে মারাত্মক আহত করে। ভুক্তভোগীর কাছে ব্যবসায়ীক ৬৭,৫০০/ টাকা আসামিরা ছিনিয়ে নেয়।  তাদের  চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ভুক্তভোগীকে হত্যা করবে এমন হুমকি দিয়ে আসামিরা চলে যায়। পরে আহত আরিফ সরদারকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এজাহারে উল্লেখিত আসামিরা হল উপজেলার সিদ্দিপাশা গ্রামের মোঃ ইদ্রিস মোল্লার ছেলে মোঃ ইব্রাহিম মোল্লা(২৮), একই গ্রামের মোঃ জাফর মোল্লার ছেলে মোঃ হোসাইন মোল্লা (২৯), মৃত আকুব্বার মোল্লার ছেলে মোঃ জাফর মোল্লা(৫৫), মোঃ জাফর মোল্লার ছেলে মোঃ মোস্তাইন মোল্লা(২০)। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাদুল করিম জানান, এবিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে আসামিদের আটক করতে অভিযান অব্যহত আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।