[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

লামায় কৃষি অফিসের উদ্যোগে বীজ ও সার বিতরণ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
বান্দরবানের লামা উপজেলায় কৃষি প্রণোদনার অংশ বিশেষ কৃষক -কৃষাণীদের  মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর,২৪ ইং,) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ সময় বিতরণ কার্যক্রমে সভাপতি হিসেবে অংশ নেন লামা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আশরাফুজ্জামান।
সেখানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহরিয়ার বিন গিয়াস,সরকারি মাতামুহুরী কলেজ এর প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, সহকারি তথ্য অফিসার লামা, রাশেদুল হক রাসেল,লামা সোনালী ব্যাংকের ম্যানেজার আসাদ সিদ্দিকী, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া,উপসহকারি কৃষি অফিসারগণ,কৃষক-কৃষাণীসহ অনেকেই।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, রবি/ ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে ভুট্টা, সরিষা,সূর্যমুখী,চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,ফেলন,অটহড় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে  ভূট্টা ৫০ জন, সরিষা ৪৫০ জন,সূর্যমুখী ৪০ জন,চীনাবাদাম ১৬০ জন,পেঁয়াজ ৪০ জন,ফেলন ৩০ জন,অটহড় ৩০ জন কৃষক-কৃষাণীকে বীজ ও সার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।