[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বাসাইলে ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচজন ব্যক্তির মাঝে এসব ভ্যান বিতরণ করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যানগুলো বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ময়থা গাছপাড়া এলাকার মানিয়া বেগম, নাইকানিবাড়ী এলাকার জোসনা বেগম, কাঞ্চনপুর ঢংপাড়া এলাকার আনোয়ারা বেগম, কাশিলের রোমেনা বেগম ও কাউলজানীর মান্দারজানী এলাকার শামছুলকে ব্যাটারিচালিত অটো ভ্যান দেওয়া হয়। এসময় বিক্রির জন্য প্রত্যেককে ভ্যান বোঝাই করে বিভিন্ন প্রকার সবজি দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।