[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সচিব ড.ওমর ফারুকের দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে এলাকাবাসীর অভিযোগ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগের কোন শেষ নেই। তিনি যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামের মৃত মতিয়ার রহমান মোল্লার ছেলে। গত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় থেকে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়োগ বানিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করার অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিন চলমান থাকলেও সচিব ওমর ফারুকের দাপটে কেউ মুখ খোলার সাহস পায়নি। ফলে তার দুর্নীতি ও দাপটে এলাকাবাসী জুলুম নির্যাতনের শিকার দীর্ঘদিন হয়ে আসছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তার বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি কেউ প্রতিবাদ করতে গেলে তার বাড়ির এলাকায় তার ভাই আওয়ামী লীগ নেতা হারুনর রশীদ ও ভাগ্নে সেলিম রেজার গড়ে তোলা বাহিনী দিয়ে জুলুম নির্যাতন করাসহ এলাকার বহুমানুষের জেলের ঘানি টানতে হয়েছে। যে কারনে এলাকাবাসীর চুপ থাকা ছাড়া উপায় ছিলোনা। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর এলাকাবাসীর মনে আসার বানি ফুটেছে অনেকে মনে করেন এবার হয়তো জুলুমকারী সচিব ওমর ফারুক ও তার ভাই ভাগ্নের বিরুদ্ধে প্রতিবাদ করাসহ অত্যাচারীর বিচার হবে। যে কারনে সচিব ওমর ফারুকের শাস্তি চেয়ে এলাকাবাসী মানববন্ধনসহ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সচিব ওমর ফারুক তার নিজ এলাকার ভাই আওয়ামী লীগ নেতা  হারুনর রশীদ ও ভাগ্নে সেলিম রেজার মাধ্যমে এলাকার সাধারণ মানুষদের অহেতুক নির্যাতনসহ একাধিক জমি জোর করে দখল করেছে। নিজ ভাইপো ভাতিজিকে নিজের খুশিমত স্কুল মাদ্রাসায় চাকরি দিয়েছেন, এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের সাথে সক্ষতা থাকার সুবাদে আওয়ামী লীগের দালালী করে একাধিক পদন্নোতি ভাগিয়ে নিয়েছেন সচিব ওমর ফারুক। ক্ষমতার দাপটে তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক থাকা অবস্থায় তার নিজ এলাকায় কারিগরি স্কুল এন্ড কলেজ তৈরি করে ওই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নামে কোটি টাকা বানিজ্য  লুটপাট করেছেন। নিজের ক্ষমতার দাপটে রিফাত আহম্মেদ নামে একজনকে সিভিল একাডেমিতে একাউন্টট্যান পদে চাকুরী দিয়েছেন। তা ছাড়াও ভাগ্নে সেলিম রেজার পিতার নামে ভূয়া মুক্তিযোদ্ধার সনদে ভাতার টাকা তুলার সহযোগিতা করেছেন। ভাগ্নে সেলিম রেজার বোন আফরোজা আক্তার (আশা) কে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পেতে সহায়তা করেছে। এছাড়াও তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের মিথ্যা মামলা করে অহেতুক হয়রানি করার অভিযোগ রয়েছে। এমনকি নামে বে-নামে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করে রয়েছেন বহাল তবিয়তে। প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগে বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত করে ওই আওয়ামী লীগের দোসর ছত্রছায়ায় থাকা সচিব ওমর ফারুকের কঠোর শাস্তি কামনা করেছেন এলাকাবাসী। এব্যাপারে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি রেক্টর (সচিব) ওমর ফারুকের মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।