[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মোংলায় ঠাকুরানী খাল দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
মোংলায় শত বছরের ঐতিহ্যবাহী মৃতপ্রায় ঠাকুরানী  খাল খনন ও দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।  পরিত্যাক্ত অবস্থায় থাকা শহরের প্রান কেন্দ্রের উপর দিয়ে বয়ে যাওয়া ঠাকুরানীর খাল  দখল ও দুষনের বিরুদ্ধে উদ্ধার অভিযান শুরু করেছে পৌর ও উপজেলা প্রশাসন। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১২ টা থেকে শহরের গার্লস স্কুল সংলগ্ন এলাকা থেকে প্রাথমিক কার্যক্রম শুরু করে খালের ময়লা আবর্জনা ও দুই পাড়ের দখলদারের কবল থেকে উদ্ধারের কাজ হাতে নেয়া হয়েছে।যা অব্যহত থাকবে।
মোংলা পোর্ট পৌর শহরের প্রাণকেন্দ্র মাদ্রাসা রোডের শত বছরের সরকারী রেকর্ডিয় প্রবাহমান ঠাকুররানী খাল। এ খাল শহরকে পানির প্লাবন থেকে রক্ষায় পৌর কর্তৃপক্ষ প্রায় একযুগ আগে স্লুইচ গেট নির্মাণ করে। এতে শহরে পানি প্রবেশ বন্ধ হলেও খালটির প্রবাহমান না থাকায় পলি পড়ে ভরাট হয়ে এর নাব্যতা হারিয়েছে। এতে পয়নিষ্কাশন ব্যহত হওয়ায় বৃষ্টির সময় শহর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ময়লার জমে দুর্গন্ধ আর মশা মাছির উউপদ্রব সহ পরিবেশ দূষণের কবলে পড়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে প্রায়শই ।  ইতমধ্যে ডেঙ্গু সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।এছাড়া দখল করে খালের দুই পাড়ে গড়ে উঠেছে অসংখ্য কাচাঁ-পাকা স্থাপনা ও ইমারত।
এমতাবস্থায় খালটি উদ্ধারের উদ্দ্যোগ নেয় উপজেলা ও পৌর কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর থেকে স্থানীয় গার্লস স্কুল সংলগ্ন এলাকা থেকে শুরু করে এ খাল সহ মোংলা আন্তর্জাতিক ঘষিয়াখালী নৌ-চ্যানেল পর্যন্ত আরো প্রায় ১০ কিলোমিটার পরিষ্কারে কাজ শুরু করে। এর সহযোগিতা করছে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী, বিডি ক্লিন, উপজেলা ও পৌর প্রশাসন, ময়লা বহনকারী ট্রাক ও গাড়ী সহ বিভিন্ন সরঞ্জাম।
এলাকাবাসী খালটি সহ শহরে আরো ৪টি খালের দুষন ও দখল মুক্তের মধ্য দিয়ে প্রবাহ ফিরিয়ে আনার দাবী জানায় পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে। খালটির গার্লস স্কুলের সামনে থেকে পুর্ব পাশ সম্পুর্ন বন্ধ হয়ে গেছে। সরকারী রেকর্ডিয় খালটি ইতিপুর্বে অনেকেই পাকা ভবন নির্মান করে দখল করে রেখেছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন জানিয়েছেন,পৌর শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া খালটি দীর্ঘদিন পরিত্যাক্ত অবস্থায় পড়েছিল।  তাই খালটি সহ শহরের সকল খালের দখল মুক্ত সহ দুষন মুক্ত ও পরিস্কার পরিছন্ন অভিযান শুরু করা হয়েছে। যতদিন পানির প্রবাহমান ফিরে না আসে, ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যারা খালের দুই পাশ বা মাথার অংশ দখল করে রেখেছে অচিরেই তাদের বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।
স্থানীয়দের দাবী দ্রুত সময়ের মধ্যে দখল, দুষন ও জলাবদ্ধতা নিরসন করে পানির প্রবাহ ফিরিয়ে আনা সহ পৌরবাসীর স্বাস্থ্য ঝুকি ও রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার উদ্যোগ নেবে প্রশাসন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।