কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভারনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৫-২০২৬ চক্রের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর, ২০২৪ খ্রি.) উপজেলা হলরুমে ২০২৫-২০২৬ চক্রের আওতায় ১লা জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ চক্রের বাছাই নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণ সংক্রান্ত পরিপত্রের ভিডব্লিউবি উপকারভোগী বাছাই/নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণ সংক্রান্ত পরিপত্রের অবহিতকরণ সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ ও ট্যাগ অফিসারগণ প্রমুখ।
সভানুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।