[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আরাফাত নোমান। সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এস.এম আনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ আশরাফুল হক বাবু, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম (রাশেদ), সাংগঠনিক সম্পাদক ডা.এম.এ.মান্নান, প্রচার সম্পাদক মোঃ রিফাত হোসেন, দপ্তর সম্পাদক ইঞ্জি. মোঃ তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য গোপাল সরকার, শিপন রানা, আরিফুল ইসলাম ও সহযোগী সদস্য মোঃ জুয়েল রানা, মোঃ লিমন মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত নোমান বলেন,যে কোন সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। নাগরপুর উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।