[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্রাসী শরিফ আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ শরিফ খান(২৯) নামের একজন সন্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর রাত ১ টার সময় উপজেলার বুইকরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শরিফ খান উপজেলার বুইকরা গ্রামের ইকবাল খানের ছেলে। এবিষয়ে অভয়নগর উপজেলায় দায়িত্বে থাকা সেনাবাহিনী ক্যাম্পের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, অভয়নগর আর্মি ক্যাম্পের এফ আই ইউ (গোয়েন্দা) কর্তৃক গৃহীত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভয়নগর এলাকার বুইকারা গ্রামে মোঃ শারিফ খান (২৯) নামের একজন ব্যক্তির বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই সূত্র ধরে ১১ নভেম্বর ২০২৪ ইং এ ০১০০ ঘটিকায় বিএ ১০০৩৩ ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে অভয়নগর আর্মি ক্যাম্প উক্ত এলাকায় অস্ত্র অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা বুলেট ও একটি চাইনিজ কুড়ালসহ মোঃ শারিফ খান (২৯) কে আটক করা হয়। আটক আসামিকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।