[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে সেনাবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ২ জন, মাদক উদ্ধার 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে সেনাবাহিনীর অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ীসহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাত আড়াই টার সময় উপজেলার বুইকরা আকন্দিপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো উপজেলার বুইকরা আকন্দিপাড়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে কেএম আলীর স্ত্রী রুপা বেগম(২৬), ও একই এলাকার শুকুর মোড়লের ছেলে মোহাম্মদ সোহাগ(৩২)। সেনাবাহিনীর অভয়নগর ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, অভয়নগর ক্যাম্পের এফ আই ইউ (গোয়েন্দা)  দ্বারা প্রদত্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভয়নগর এলাকার আকন্দি পাড়া গ্রামে রূপা বেগম (২৬) এবং মোহাম্মদ সোহাগ (৩২) নামের দুইজন মাদক ব্যবসায়ী মাদক সরবরাহের কাজে লিপ্ত রয়েছে। এরই সূত্র ধরে ১১ নভেম্বর ২০২৪ ইং এ ০২৩০ ঘটিকায় বিএ ১০০৩৩ ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে অভয়নগর আর্মি ক্যাম্প কর্তৃক উক্ত এলাকায় মাদক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদকসহ রূপা বেগম(২৬) এবং মোহাম্মদ সোহাগ (৩২) নামের দুইজন মাদক বযাবসায়ীকে আটক করা হয়।  আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।