[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাদুল্লাচর বাজারে হাইওয়ে রাস্তায় ব্যারিকেট দিয়ে গরুরগাড়ী আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজারে প্রতি রোববার ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়ক দিয়ে যাতায়াতকারী গরুবাহী ট্রাক, মিনিট্রাক, পিকআপ, নসিমন গাড়ী আটকিয়ে সাদুল্লাচর বাজারে গরু নিতে বাধ্য করা হচ্ছে বেপারীদের। এতে করে সীমান্তবর্তী নান্দাইল উপজেলার সরকারীভাবে ইজারা ডাককৃত মেরেঙ্গা গরুর বাজারটি ভেঙ্গে যাবার উপক্রম হয়েছে। মেরেঙ্গা বাজারের ইজারাদার রিপন মিয়া জানান, প্রতি রোববার হাট বাজারের দিন সাদুল্লাচর বাজার এলাকায় ২০/৩০জনের একটি সংঘবদ্ধ চক্র গরুর গাড়ী আটকিয়ে মেরেঙ্গা বাজারে আসতে দিচ্ছেনা। এতে করে মেরেঙ্গা বাজারের টোল / খাজনা আদায় ৫০% কমে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সাদুল্লাচর বাজারটির কোন সরকারী ডাক নেই। ৫ই আগষ্ট সরকার পরিবর্তনের পর থেকে নতুন একটি সিন্ডিকেট গরুর গাড়ী জোরপূর্বক আটকিয়ে সাদুল্লাচর বাজারে গরু নিয়ে যাচ্ছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবহিত হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেছেন এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন। এই প্রতিনিধি রোববার (১০ নভেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারকে সেল ফোনে বিষয়টি অবহিত করলে তিনি জানান, আমি বিষয়টি অবহিত হয়েছি। রাস্তায় গরুর গাড়ী আটকানোর কোন সুযোগ নাই। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।