[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাতক্ষীরায় সিমান্তে ৩ পিচ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
সাতক্ষীরায় সিমান্ত থেকে ০৩ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (১০ নভেম্বর) রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন বিশেষ বিজিবি ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত চোরাকারবারি মো জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) সে ঢাকার কদমতলী, রায়েরবাগ এলাকার মৃত নুরুল হকের ছেলে।
এ সময় তার কাছ থেকে ০৩ পিচ স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৩টি স্বর্ণের বারের ওজন ৪ শত ৭৩ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য ৫৭ লক্ষ ৫৭ হাজার টাকা।
রোববার সকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস   বিজ্ঞপ্তিতে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সাতক্ষীরা সদরের ঝউডাঙ্গা বাজার সংলগ্ন  তুজুলপুর আবস্হিত বিশেষ বিজিবি ক্যাম্পে ঢাকা হতে সাতক্ষীরাগামী এমআর  পরিবহনের স্লিপার কোচ ( ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯) থামিয়ে তল্লাশী করে বাসে থাকা মো জাহাঙ্গীর হোসেন স্বপন সন্দেহজনকভাবে আটক করে। তার শরীর তল্লাশী করে ডান পায়ের জুতার ভিতরে কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ০৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।