[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে নাশকতা মামলায় গ্রেফতার ২

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে শনিবার রাতে পুলিশী অভিযানে নাশকতা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান (৪৫) ও  ছাত্রলীগের কাশিমপুর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সাগর হোসেন (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় ২৬ আগষ্ট রাণীনগর থানায় নাশকতা মামলা দায়ের হয়। ওই মামলায় জিল্লুর রহমান ও সাগর হোসেন তদন্তপ্রাপ্ত আসামি। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।