[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে আমডাঙ্গা খাল পরিদর্শন করলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চল, আমডাঙ্গা খাল,পরিদর্শন করলেন জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ১০ নভেম্বর রোববার  বেলা ১১টা যশোর – খুলনা মহাসড়কের আলীপুর ব্রীজ সুইস গেট, ভৈরব নদের মুখ, খালের উপর নির্মিত কালভার্টের অংশ ও রাজাপুর ঝিকরার বিল পরিদর্শন করেন এবং খালপাড়ে বসবাসকারী মানুষের কথা শোনেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আমি আমার টিম নিয়ে ভবদহের যে জাতীয় সমস্যা  সরে জমিনে দেখতে এসেছি, সমস্যা শুনছি বুঝেছি, তা ছাড়া এ অঞ্চলের মানুষ উপর এনজিওদের চাপের বিষয়ে আমার নজরে এসেছে খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহন করা হবে।  সকলের সহযোগিতায় এ অঞ্চলের সমস্যা সমাধান করার জোর নজর রয়েছে এ সরকারের। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান,যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. শরিফুল ইসলাম, পানি সম্পদ উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার, পানি উন্নয়ন বোর্ড  খুলনা ও অতিরিক্ত দায়িত্ব যশোরের এসি মুহাম্মদ সবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল জাহিদুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী,  ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ, রনজিৎ বাওয়ালী,   পানি উন্নয়ন কর্মকর্তা  পলাশ কুমার ব্যানার্জী, থানা বি এন পির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, পৌর বি এন

 পির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বি এন পির  সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু , সাবেক অধ্যক্ষ মতলেব সরদার, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এমাদুল করিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদুল ইসলাম

সহ প্রমুখ। পরে ভবদহ, সুন্দলী, আমডাঙ্গা আলীপুর এলাকার খাল পাড়ের মানুষ উপস্থিত থেকে তাদের দুঃখ দুর্দশার কথা ও করনীয় বিষয়ে মতামত প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।