[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে ইউএনও’র পরিচয়ে টাকা দাবি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচয়ে একাধিক মুক্তিযোদ্ধার কাছে ফোন করে ঋণের প্রলোভন দেখিয়ে টাকা দাবি করছে দুই প্রতারক চক্র। গত কয়েকদিন থেকে উপজেলায় এমন ঘটনা ঘটছে। শুক্রবার বিষয়টি জানতে পারেন ইউএনও। এরপর প্রতারক চক্রের বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়ে “ইউএনও রাণীনগর” অফিসিয়াল ফেসবুকে পোস্ট করেন তিনি।

রাণীনগরের ইউএনও মোহাইমেনা শারমীন বলেন, শুক্রবার সকালে উপজেলার একজন মুক্তিযোদ্ধার ছেলে ফোনে জানায় ইউএনও এবং সোনালী ব্যাংকের ম্যানেজার পরিচয়ে তার বাবার কাছে মুঠোফোনে ফোন করে ঋণের প্রলোভন দেখিয়ে টাকা দাবি করছেন। সেই টাকা বিকাশের মাধ্যমে শুক্রবারই দিতে বলেছে। আমি বিষয়টি জানার পর ওই নম্বরটি চেক করে দেখি ফোন নম্বরটি ইউএনও ও ব্যাংক ম্যানেজারের না, প্রতারকের নম্বর।

ইউএনও আরও বলেন, আরেক মাধ্যমে জানতে পারি একই প্রলোভন দেখিয়ে উপজেলার আরেকজন মুক্তিযোদ্ধার কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারক চক্র ২৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারনার শিকার মুক্তিযোদ্ধাকে পুলিশের কাছে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছি। এছাড়া আমি নিজে থানার ওসিকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, ইউএনও স্যার ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।