[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বাসাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির একাংশের আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

টাঙ্গাইলে বাসাইলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কাশিল বটতলায় বাসাইল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আওয়ামী লীগের আমলে কারাভোগকারী প্রায় ২৫জন নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াটিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহিদুল ইসলাম, করটিয়া সরকারি সা’দত বিশ^বিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম পাপ্পু, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নিজামুল হক রুপম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান নাদু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নূরুল ইসলাম ও যুবদল নেতা জাকারিয়া। অনুষ্ঠানের শেষে খাবার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।