[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাতক্ষীরার বিনেরপোতা ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‍ভোর ৫ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতার বিসিক সংলগ্ন মেঘনার মোড় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর এলাকার মো. আকবর গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা থানার জেঠুয়া গ্রামের শামসুর রহমানের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে সেলিম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুকনগর থেকে সাতক্ষীরা গামী একটি ট্রাক পাটকেলঘাটা গামী একটি মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত অপর ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।