[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে ডিকেআইবি’র কমিটির শপথ গ্রহণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৭ নভেম্বর) সকালে নাগরপুর কৃষি হল রুমে প্রিজাইডিং অফিসার এ অনুষ্ঠানের আয়োজন করেন। গত ২৫ অক্টোবর নির্বাচনের মাধ্যমে সভাপতি মো. আব্দুল বাছেদ মিয়া, সাধারন সম্পাদক মো. রুবেল আহম্মেদ ও কোষাধক্ষ্য ইব্রাহিম হোসেনসহ ১১ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়। উপ-সহকারি কৃষি অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মো. আব্দুল জলিল নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম। এসময় কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।