[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীর প্রবীণ সাংবাদিক শাহীন আর নেই

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীণ সাংবাদিক মোঃ শাহীনুর ইসলাম শাহীন (৫১) আর নেই। শাহীন উপজেলার বড়দাপ গোয়ালদীঘি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সহিম উদ্দীনের জ্যেষ্ঠ পুত্র। অসুস্থতাজনিত কারনে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পেশাগত জীবনে সাংবাদিক শাহীনুর ইসলাম শাহীন প্রথম আলো, বাংলাদেশ সময়, দাবানল, অবজারভার সহ বিভিন্ন সংবাদ পত্রে কাজ করেছেন। তিনি একজন নির্ভিক সংবাদকর্মী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে , এক মেয়ে সন্তান, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব সহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ আছর তার গ্রামের বাড়ী রাধানগর প্রধান পাড়া এরাকায় সাঈদের মিল চাতালে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। প্রবীণ এ সংবাদকর্মীর মৃত্যুতে আটোয়ারী উপজেলা প্রেসক্লাব, আটোয়ারী প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশের পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।