[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিরার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মসুর, মুগ, খেশারী, শীতকালীন পেঁয়াজ ও চীনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬ হাজার ২৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।