[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে ওলামাদের মানববন্ধন-প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভন্ডপীরের আগমনের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছে উপজেলার ওলামারা। এ সব কর্মসূচি পালন করে উপজেলার ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতা ও ইমাম ওলামা মাসায়েখগণ। আগামী ৫ নভেম্বর উপজেলার চকাদিন শাহপাড়া গ্রামে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভন্ডপীর ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ও নেছার উদ্দীনের আগমনের বিরুদ্ধে এমন মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে চকাদিন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মো: আব্দুর রউফের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিম্বা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মো: আনোয়ার হোসেন, চকাদিন মাদ্রাসার শিক্ষক মুফতি আবু বক্কর সিদ্দিক, রাতোয়াল মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মাওলানা গোলাম মুর্তজা, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা মোজাফ্ফর হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন দেশের কতিপয় নামধারী ভন্ডপীরদের কারণে আজ ইসলাম নামক শান্তির ধর্ম নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এদের মধ্যে অন্যতম ভন্ডপীর হচ্ছেন ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ও নেছার উদ্দীন। এদের আগমন ও বিতর্কিত কর্মকান্ড বন্ধে পুলিশ-প্রসাশনের সু-দৃষ্টি কামনা করে। পরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।