[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মানিকগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) শহিদ তিতুমীর একাডেমির অডিটোরিয়ামে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর থানার আমির মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক হযরত মাওলানা দেলওয়ার হোসাইন। সদর থানার ভারপ্রাপ্ত সেক্রেটারী এ্যাডভোকেট সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির হাফেজ মাও. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও. নুরুল ইসলাম, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসাইন, জেলা ওলামা বিভাগের সভাপতি শহিদ তিতুমীর একাডেমির অধ্যক্ষ মাও. জাকিরুল ইসলাম খান, সদর থানা সহকারী সেক্রেটারী এডভোকেট মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।
কর্মী সম্মেলনে সদর থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ডেলিগেট দের মধ্যে থেকে সাংগঠনিক পদ্ধতি অনুযায়ী সক্ষমতা অর্জন করায় ১৬৫ জন নতুন সদস্য ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।