[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বীরগঞ্জে সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  সত্য সততা ও সমৃদ্ধির দৈনিক  সকালের বাণী পত্রিকার ১ম বর্ষ পূর্তি ও অগ্রযাত্রার ২য় বর্ষ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ (নভেম্বর) রবিবার সকালে বীরগঞ্জ পৌর প্রেসক্লাব প্রাঙ্গণে পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম (লালু)সভাপতিত্বে ও সকালের বাণী পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান এর  সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর।
এ সময় তিনি বলেন, সত্য এবং ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে  সকালের বাণী সাফল্য কামনা করছি। সেই সাথে দুর্নীতি, অনিয়ম ও প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের গরীব, দুঃখী, খেটে খাওয়া মেহনতি মানুষের সুখে দুঃখের কথা তুলে ধরবে এই প্রত্যাশা করছি। পাশাপাশি পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপন দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ‌্যায়ীদের শু‌ভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং প‌ত্রিকার উত্তরোত্তর সাফল‌্য কামনা কর‌ছি।
এ সময় উপস্থিত ছিলেন  দৈনিক যুগান্তর পত্রিকার  বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, উত্তরের কন্ঠের সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, দৈনিক কালের কন্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি  সোহেল আহমেদ, দৈনিক খোলা কাগজ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি  হাসান জুয়েল, দৈনিক সবুজ বাংলা বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ওয়ারেস আলী, দৈনিক মানবজমিন পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী (বাবু), দৈনিক ইত্তেফাক পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, দৈনিক কালবেলা বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, দৈনিক মানবকন্ঠ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রদীপ রায়, বাংলাদেশ বুলেটিন বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আরিফ হোসেন, বাংলাদেশ সমাচার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদ হোসেন পত্রিকার এজেন্ট মিজানুর রহমান  সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।