[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নান্দাইলের পল্লীতে ফিশারিতে বিষ ঢেলে মাছ নিধন ৪ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লী ইউনিয়নের চকপাড়া  গ্রামে শনিবার দিবাগত মধ্যরাতে নুরুল ইসলামের পুত্র শাহিন ভূঁইয়ার প্রায় এক একর-পুকুরে বিষ ঢেলে দেওয়ায়  প্রায় চার লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মরে পুকুরে ভেসে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩রা নভেম্বর) শাহিন ভূইয়া বাদী  হয়ে নান্দাইল মডেল থানায় দায়েরকৃত  এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের  বংশীয় চাচা সম্পর্ক সুলতান আহমেদের দুই পুত্র মোহাম্মদ নুরুজ্জামান ও কামরুজ্জামান সুমন এবং শাহ পরানের পুত্র মোহাম্মদ নাঈম মিয়া সহ অজ্ঞাতো আরো ২/৩  জন  বসতবাড়ি সংলগ্ন পশ্চিম পাশে ৯০ শতাংশ  জমিতে ফিসারি দিয়ে বিভিন্ন প্রজাতির মাস চাষ করে যাচ্ছে। উক্ত ফিসারী বাদীর ভাই মোঃ শরীফ ভূঁইয়া দেখভাল করে থাকে। বাদীর সাথে বিবাদীর আরো একটি যৌথ পুকুর রয়েছে। এই পুকুরে মাছ মারা কে সৃষ্ট  গোল যুগের কারণে।  উল্লেখিত বিবাদীরা পুকুরে মারাত্মক ধরনের বিষ ঢেলে প্রতিশোধ নিতে এই অমানবিক অপকর্ম টি সাধন করে। রোববার সকালে শতশত মানুষ পুকুরের মরা মাছ দেখে তীব্র খুব প্রকাশ করে এবং নিন্দা জ্ঞাপন সহ উপযুক্ত বিচার দাবি করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ আহমেদ জানান বাদীর  লিখিত এজাহার পাওয়া গেছে বিষয়টি যথাযথ তদন্ত করে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।