[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে টিএমএসএস’র স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ নভেম্বর, ২০২৪

“সেবা নিন, সুস্থ্য থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে টিএমএসএস’র প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলার আবাদপুকুর টিএমএসএস শাখায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, টিএমএসএস’র উপদেষ্টা প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের জিবি মেম্বার এবং ট্রেজারার আয়েশা বেগম, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের ডোমেইনের লিড ম্যানেজার ও টিএমএসএস’র উপ-পরিচালক মো. সাজ্জাদ হোসেন, নওগাঁ জোন প্রধান হানজালাল রহমান, রাণীনগর রিজিওন প্রধান মো. মাসুদ রানা, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের ফিল্ড কো-অর্ডিনেটর সুলতান আহমেদ, টিএমএসএস’র আবাদপুকুর শাখা প্রধান মো. রঞ্জু আহমেদ, রাণীনগর শাখা প্রধান জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার অভিভাবক সদস্য পরিবার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।