[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে সাংবাদিক রবিউল ইসলামের জন্মদিন পালিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ নভেম্বর, ২০২৪
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গণমাধ্যমকর্মীদের প্রাণের সংগঠন পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক সময়ের কন্ঠস্বর, দৈনিক বাংলা’৭১ ও এক টাকার খবরের গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলামের জন্মদিন পালন করা হয়েছে।
পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি শেখ রানা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় ১ নভেম্বর শুক্রবার রাতে ইউনিটির কার্যালয়ে আনন্দঘন পরিবেশে কেক কর্তনের মধ্য দিয়ে তার জন্মদিন পালন করেছে সহকর্মীগণ।
এ সময় পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুষ রায়, সদস্য আল মাহামুদজ্জামান, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রমূখ। কেক কর্তনের আগে সাংবাদিক রবিউল ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান সহকর্মীগণ। এসময় তারা সাংবাদিক রবিউল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।