[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
“দক্ষ যুবকে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রাতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত  হয়েছে।
শুক্রবার (১লা নভেম্বর) সকাল ১০টার দিকে নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইলের আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী নারী সানজিদা ইসলাম ছোঁয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রাজিব আহমেদ, নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন, যুব কাউন্সিলের সদস্য বিধান কৃষ্ণ গোস্বামী, পদকপ্রাপ্ত স্বাবলম্বী যুবক মোজাম্মেল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নান্দাইলের সমন্বয়ক শাহরব হোসেন দূর্জয়, সাংবাদিক শাহজাহান ফকির  প্রমুখ।
এসময় নান্দাইল উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতী সফল আত্মকর্মী ও সফল উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।