[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে হুসাইন (রাঃ) মাদ্রাসা ও এতিমখানার ভবনের ছাদ ঢালায়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে হোসাইন (রাঃ) মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বডিং এর ৫ম তলা নির্মাণাধীন ভবনের ছাদ ঢালায়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার রাজঘাট পশ্চিমপাড়া হোসাইন মাদ্রাসা প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হোসাইন (রাঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী হোসাইন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাদ ঢালায়ের শুভ উদ্বোধন করেন, আলহাজ্ব মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব আবু সাইদ, বিএনপি নেতা সরদার জাকির হোসেন, বিএনপি নেতা শাহিন বাঘা, মুন্সি আঃমাজেদ, হারিছ উদ্দিন, এম,ফজলুর রহমান, আকরাম ফারাজীসহ মাদ্রাসা কমিটির সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসী প্রমুখ। উদ্বোধন ও আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনায় নেতৃবৃন্দরা মাদ্রাসা ও এতিম খানার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করার ঘোষণা দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।